ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
সরকারি-বেসরকারি চাকরিজীবীর সমন্বয়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ’ নীতির আলোকে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি জানান, দেশের অর্থনীতির কাঠামোগত সংস্কার, খাতভিত্তিক ও অঞ্চলভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা হবে।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সারাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে প্রতিটি পরিবারের আর্থিক স্বনির্ভরতা ও সচ্ছলতা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে নিবন্ধিত চাকরিপ্রার্থীদের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে এবং তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, যেসব চাকরিপ্রার্থীর দক্ষতার ঘাটতি রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এ জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত করার ব্যবস্থা থাকবে।
অর্থমন্ত্রী বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে একটি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ আরও সহজ হবে, দক্ষতা উন্নয়ন কার্যক্রম গতি পাবে এবং দেশের শ্রমবাজারে একটি সমন্বিত ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)