ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগের নেতাকর্মীরা
পার্থ হক: কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নির্বাচনসংক্রান্ত নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি করা হবে না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যদি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কোনো ব্যক্তির আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে, সে ক্ষেত্রে কী হবে… এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পোস্ট পজিশন... আসলে যেটা হয় আরকি, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসেবে যেকোনো কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে।’
আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট (অংশগ্রহণ) করতে চান, তিনি যদি আওয়ামী লীগের.... কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে নির্বাচনটা করার জন্য সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।’
তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এ বিষয়ে জানতে হবে আইন কী বলছে। তিনি বলেন, ‘মামলা থাকলেও তো জাতীয় সংসদ নির্বাচন করা যায়। আমি আবারও বলছি কিন্তু, স্থানীয় সরকার নির্বাচনগুলোর যেসব শর্ত দেওয়া আছে, আমি আরেকটু সহজ করে দেই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের নেতা চাইলেন যে আমি নির্বাচন করবো, তিনি নির্বাচন করতে পারতেন। এমনকি মামলা থাকা বা জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনের অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আপনি দুই বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে, নৈতিক স্খলনজনিত অপরাধ। এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন।’
তিনি আরও বলেন, সুযোগগুলো আগে যেমন ছিল, এখনও তেমনি রয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বাধা তৈরি করার ইচ্ছা নেই। তবে তার ভাষায়, অনেকেই হয়তো মনে করেন জনগণের সামনে গিয়ে ভোট চাইতে তারা এখনো প্রস্তুত নন। সে কারণেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অনেককে এখনো নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা