ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বসুন্ধরা গ্রুপের ৫ মিডিয়ায় প্রশাসক বসানোর আবেদন আইনজীবীর
নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আওতাধীন পাঁচটি সংবাদমাধ্যমে প্রশাসক নিয়োগের আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর এ আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন।
সোমবার (৮ জুন) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান আবেদনকারী আইনজীবী।
তিনি বলেন, আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন, স্বরাষ্ট্র, ভূমি ও গৃহায়ন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। তার দাবি, এসব সংবাদমাধ্যমে পেশাদারত্বহীনতা, ‘মাফিয়াতন্ত্রের হাতিয়ার’ হিসেবে ব্যবহার এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ ছাড়া বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নদী-নালা ও জলাভূমি দখল, আবাসিক এলাকায় চাঁদাবাজি, রাজউকের প্ল্যান জালিয়াতি এবং বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও তুলে ধরেন তিনি।
তিনি জানান, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আওতায় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর টিভি এবং বাংলানিউজ টোয়েন্টিফোর এই পাঁচটি মিডিয়া রয়েছে।
আইনজীবী সারওয়ার হোসেন অভিযোগ করে বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম রাষ্ট্রের ভেতরে আরেকটি ‘রাষ্ট্র’ গড়ে তুলেছেন। তিনি আরও বলেন, জমি দখল, আর্থিক অপরাধসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং বিষয়গুলো অত্যন্ত গুরুতর।
নিজেদের বিরুদ্ধে অভিযোগ আড়াল করতে গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, তারা পরিস্থিতির কারণে কাজ করতে বাধ্য হচ্ছেন।
প্রশাসক নিয়োগের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, মিডিয়া বন্ধ করার পক্ষে তারা নন, বরং এসব প্রতিষ্ঠানকে পেশাদার ও নীতিনিষ্ঠ ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হবে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু