ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ডের প্রক্রিয়া জানালো দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য নির্ধারিত বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে নতুন ভিসা বন্ড প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ব্যবস্থায় যোগ্য আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে নির্ধারিত অঙ্কের বন্ড জমা দিতে হবে, যা শর্ত পূরণ সাপেক্ষে পরে ফেরত দেওয়া হবে।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক ব্যাখ্যায় দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকার শেষে কোনো আবেদনকারী ভিসা পাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে pay.gov-এর সরাসরি লিংকসহ বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে বন্ডের অর্থ জমা দিতে হবে। বন্ড পরিশোধের পর তাকে সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা প্রদান করা হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করতে হবে বলেও জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার সব শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে দেশটিতে কোনো ধরনের কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসা অন্যতম। এসব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমাকৃত অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের বি-১ ও বি-২ ভিসার জন্য ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা