ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এপিএস ও পিএস পদে নতুন বেতন কাঠামো নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের (সমমর্যাদাসহ) একান্ত সচিবদের (পিএস) মূল বেতন বাড়িয়ে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করেছে অর্থ বিভাগ।
সম্প্রতি এ সংক্রান্ত মতামত দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। এর আগে গত ৩১ মার্চ বিষয়টি নিয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইর থেকে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের অষ্টম ধাপের ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে।
এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডে বেতন পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে তাদের মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে।
তবে অর্থ বিভাগ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে। নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া গেলেও পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের সুবিধা তারা পাবেন না।
এছাড়া অর্থ বিভাগ স্পষ্ট করেছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব ও একান্ত সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক