ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

২০২৬ জুন ০৮ ১১:১৭:০২

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান সূচকে পাকিস্তানের রাজধানী লাহোর সবচেয়ে দূষিত শহর হিসেবে অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৯তম স্থানে, যেখানে বায়ুর মান বর্তমানে মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টা ১০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।

তথ্য অনুযায়ী, লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৪৯। তৃতীয় স্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৫।

এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৪৩ স্কোর নিয়ে চতুর্থ এবং উগান্ডার রাজধানী কাম্পালা ১২৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।

অন্যদিকে ঢাকার এএকিউআই স্কোর ছিল ৭১। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের নির্দেশক। অর্থাৎ সাধারণ মানুষের জন্য বায়ুর মান গ্রহণযোগ্য হলেও সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকা প্রয়োজন হতে পারে।

আইকিউ এয়ারের সূচক অনুযায়ী, কোনো শহরের স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়।

এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমেছেসোনার দাম

ফের কমেছেসোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে... বিস্তারিত