ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সীমান্তে পুশ ইন ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত দুই পরিবারের ছয় সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত তিনটার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে এবং ভারতের ভেতরেও ফিরে যেতে না পেরে তারা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে একটি পাটখেতের কাছে অবস্থান নেন।
দুই পরিবারের এই সাতজনের মধ্যে ছিলেন তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। তাদের মধ্যে একজন নারীকে বিএসএফ ওই দিন রাত ১২টার দিকে নিজেদের হেফাজতে নেয়। বাকিরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত একই স্থানে অবস্থান করেন। পরিস্থিতি সমাধানে শনিবার সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। ফলে তারা সেখানেই অপেক্ষা করতে বাধ্য হন।
গ্রামবাসীরা জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তারা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারা দিয়েছেন। পরে রাত তিনটার দিকে বিএসএফ বাকি ছয়জনকে উদ্ধার করে ভারতের ভেতরে নিয়ে যায়।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বলেন, ‘রাত তিনটার পর বিএসএফ ওই ছয়জনকে তাদের সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে গেছে।’ তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এলাকায় কোনো ধরনের উত্তেজনা নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা