ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
একাধিক দায়িত্ব পালনে কোনো বাধা নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব এবং একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব কি না এ প্রশ্নে খলিলুর রহমান বলেছেন, এর নজির রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাকরি ছাড়তে হবে কি না বা ছুটি নিতে হবে কি না এ নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। অতীতেও এমন দৃষ্টান্ত রয়েছে। প্রায় ৪০ বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েও একইসঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জানান, সে সময় তিনি তার একান্ত সচিব হিসেবে কাজ করেছেন এবং বিষয়টি তখনই সফলভাবে পরিচালিত হয়েছিল।
খলিলুর রহমান আরও বলেন, বর্তমানে প্রযুক্তির উন্নতির কারণে একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করা আগের চেয়ে অনেক সহজ। ইন্টারনেট সুবিধার কারণে এখন দুইটি দায়িত্বই সমন্বয় করে পরিচালনা করা সম্ভব।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পূর্বে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী থাকা ব্যক্তির উদাহরণ দেওয়া হলেও বাস্তবতা ভিন্ন ছিল। তিনি মূলত গ্রিন পার্টির নেতা ছিলেন এবং তার দল নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে আর থাকতে পারেননি।
জাতিসংঘে তার নির্বাচনের বিষয়ে খলিলুর রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতের প্রতি উৎসর্গ করা হলো। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দৃঢ় সমর্থন ও সিদ্ধান্ত না থাকলে এত দ্রুত এই অর্জন সম্ভব হতো না। তিনি আরও বলেন, এই অর্জন দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করা হলো।
নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, আর সাইপ্রাসের প্রার্থী ৯১ ভোট পান। ৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।
প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন খলিলুর রহমান। তিনি এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ