ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকসই কোম্পানিতে ব্র্যাক ব্যাংকের ৮১৩ কোটি বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের অস্থিরতা এড়িয়ে দীর্ঘমেয়াদী ও নিরাপদ বিনিয়োগের পথ বেছে নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ৯টি অত্যন্ত শক্তিশালী ও মৌলভিত্তিসম্পন্ন (ব্লু-চিপ) কোম্পানিতে মোট ৮১৩ কোটি ১ লাখ ৭৮ হাজার টাকা বিনিয়োগ করেছে বেসরকারি খাতের এই ব্যাংকটি। সাধারণত এসব শেয়ারের দাম হুট করে বাড়ে বা কমে না বলে বাজারে সাধারণ ও ফাটকা বিনিয়োগকারীদের মাঝে এগুলো নিয়ে খুব একটা মাতামাতি দেখা যায় না।
ব্র্যাক ব্যাংকের এই হেভিওয়েট পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলো হলো— স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ম্যারিকো বাংলাদেশ, গ্রামীণফোন, বার্জার পেইন্টস, লাফার্জ হোলসিম, রেনাটা, সিঙ্গার বাংলাদেশ, প্রাইম ব্যাংক এবং বাটা শু। তবে পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে চলমান মন্দা পরিস্থিতির কারণে এই বড় বিনিয়োগে ব্যাংকটিকে বর্তমানে কিছু সাময়িক বা অবিক্রীত (আনরিয়েলাইজড) লোকসান গুনতে হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের শেয়ারবাজারে অধিকাংশ বিনিয়োগকারী রাতারাতি বড় অংকের মুনাফা খুঁজতে গিয়ে বড় ধরনের পুঁজি হারিয়ে ফেলেন। অথচ ভালো মৌলভিত্তির কোম্পানিতে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে লোকসানের ঝুঁকি যেমন থাকে না, তেমনি ভালো ও টেকসই মুনাফাও নিশ্চিত করা সম্ভব হয়।
ব্র্যাক ব্যাংকের বিনিয়োগের খাতগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তাদের সবচেয়ে বড় অংশটি রয়েছে ওষুধ খাতের জায়ান্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। এই একটি কোম্পানিতেই ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ১৭৬ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬ কোটি ১৪ লাখ টাকা খাটানো হয়েছে বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশে এবং তৃতীয় সর্বোচ্চ ১৭৫ কোটি ৩৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে টেলিকম খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোনে।
এর বাইরে অন্য কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসে ১৪৫ কোটি ৫৮ লাখ টাকা, লাফার্জ হোলসিমে ৪৭ কোটি ৪৩ লাখ টাকা, রেনাটায় ৩৮ কোটি ৪৬ লাখ টাকা, সিঙ্গার বাংলাদেশে ৩৪ কোটি ৯৭ লাখ টাকা, প্রাইম ব্যাংকে ৯ কোটি ৯৮ লাখ টাকা এবং ফুটওয়্যার খাতের বাটা শুতে ৮ কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি।
সর্বশেষ ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, বাজারে মন্দাভাব চলায় এই বিশাল বিনিয়োগের সামগ্রিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৭৬৩ কোটি ৭১ লাখ টাকায়। ফলে কাগজ-কলমে ব্যাংকটির বর্তমান আনরিয়েলাইজড লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৩১ লাখ টাকা।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন মন্তব্য করেছেন, ব্র্যাক ব্যাংকের এই পোর্টফোলিও দেখলেই স্পষ্ট বোঝা যায় তারা অত্যন্ত সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করেছে। এই ৯টি কোম্পানির ওপর সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে সব স্টেকহোল্ডারদের আস্থা অনেক উঁচুতে। এসব প্রতিষ্ঠানে আর্থিক হিসাব কারচুপির বা অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। ফলে সাময়িক মন্দা থাকলেও দীর্ঘমেয়াদে এখানে লোকসান করার ঝুঁকি প্রায় শূন্য।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ব্যাংকিং সেবা শুরু করা ব্র্যাক ব্যাংকের বর্তমানে দেশজুড়ে ১৯৪টি শাখা ও ১১৬টি উপশাখা রয়েছে। এছাড়া গ্রাহক সেবা দিতে ব্যাংকটির ২৮১টি এরিয়া অফিস, ৪৪৪টি এসএমই ইউনিট অফিস, ৩২৯টি এটিএম বুথ এবং ১,১২২টি এজেন্ট আউটলেটের বিশাল নেটওয়ার্ক রয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন