ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার: মৎস্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের দুগ্ধ খাতকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করতে দুধ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে দুগ্ধজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যেও সরকার কাজ করছে।
সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব দুগ্ধ দিবসের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা’।
প্রতিমন্ত্রী বলেন, দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
নারী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারীদের অংশগ্রহণ বাড়লে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অর্থনৈতিকভাবে নারীরা যত বেশি শক্তিশালী হবেন, দেশও তত বেশি সমৃদ্ধ হবে। দুগ্ধ খামারসহ বিভিন্ন খাতে নারীদের সক্রিয় ভূমিকা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
তিনি আরও বলেন, দুগ্ধ খাতে নারীদের অবদান প্রশংসনীয়। তবে তাদের দক্ষতা বৃদ্ধি এবং আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়াতে হবে।
খামারিদের চাহিদা অনুযায়ী সরকারি সহায়তা সম্প্রসারণের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন উদ্যোক্তার সফলতা দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় ধারণ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এর আগে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
একই দিন দুপুরে প্রতিমন্ত্রী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)