ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বর্জ্য অপসারণে অবহেলার কারণে একাধিক কর্মীকে শোকজ করল ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার কারণে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
শুক্রবার( ২৯ মে) দুপুরে রাজধানীর শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই বর্জ্য সংগ্রহ শুরু হয় এবং রাত ১টা পর্যন্ত তা অপসারণ করা হয়েছে। তবে পর্যাপ্ত ট্রাক না থাকায় রাতে কিছু বর্জ্য মূল সড়কের পাশে রাখা হয়, যা সকালে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেছেন, ইজারাদারদের হাট শেষে ৭২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের বাধ্যবাধকতা থাকলেও তারা তা পূরণ করেননি। এ কারণে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে এবং ভবিষ্যতে তাদের আর হাট ইজারা দেওয়া হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল