ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার উৎসবের দিন তিনটি পৃথক ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর এই ঈদের দিনের সরকারি ও ব্যক্তিগত ব্যস্ততার শিডিউল নিশ্চিত করেছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মসূচি শুরু হবে জামাতে অংশগ্রহণের মধ্য দিয়ে। তিনি সকাল ঠিক সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করবেন।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ ও আনুসাঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে গমন করবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার বা কবর জিয়ারত করবেন। এ সময় তিনি মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষ করে গুলশানের বাসভবনে ফিরবেন।
এরপর দুপুরের দিকে নিজের শেষ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা সেনানিবাসে যাবেন সরকারপ্রধান। সেখানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী ‘বড়খানা’ বা প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উক্ত বড়খানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়