ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে তিন কলেজ শিক্ষার্থীর আকস্মিক ও পৃথক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৬ মে) জেলা শহরের বিভিন্ন পয়েন্টে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে একজন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এবং অপর দুই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও পরিবারের সদস্যরা। উদীয়মান এই তিন তরুণ-তরণীর অকাল প্রস্থানে পরিবারগুলোতে এখন চলছে মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের বশিরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশরাফুল ইসলাম হৃদয় (২০)। তিনি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বিহারীপাড়া এলাকার রুবেল শেখের ছেলে এবং বরুনাগাঁও আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের মতো এদিন সকালেও টাইলসের কাজে যান হৃদয়। সন্ধ্যার দিকে দেওয়ালে টাইলসের পুডিং দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন সকালে পৌর শহরের আটগ্যালারি এলাকার একটি মহিলা মেস থেকে সুমাইয়া আক্তার ঝিলিক (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার আউলিযাপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকার মৃত শফিকুল ইসলাম আজাহারের মেয়ে এবং ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার খরচ নিজে চালাতে ঝিলিক সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্ট-টাইম চাকরিও করতেন। সকালে সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে পূজা রানী (১৮) নামের আরেক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। পূজা ওই গ্রামের কৃষক নকুল পালের মেয়ে এবং ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোন ব্যবহার নিয়ে পরিবারের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য হয় এবং তার ফোনটি নিয়ে রাখা হয়। পরবর্তীতে নতুন একটি ফোন কিনে দেওয়ার জন্য বাবার কাছে জেদ ধরলেও আর্থিক টানাপোড়েনের কারণে তাৎক্ষণিকভাবে তা সম্ভব হয়নি। এই অভিমানেই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করছে পরিবার।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সামগ্রিক পরিস্থিতির বিষয়ে জানান, প্রতিটি ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিলেই মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- দেশে বাড়ল সোনার দাম, ভরি কত?
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- অটোরিকশা থেকে ফেলে দেওয়া সেই পুলিশ সদস্য আর নেই
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা