ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নিশাত-ওয়াসফিয়ার পর এভারেস্ট জয় করলেন বাংলাদেশি নারী নিম্নি
নিজস্ব প্রতিবেদক: ১৪ বছরের অপেক্ষা শেষে আবারও এভারেস্টের চূড়ায় উড়ল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। দুর্বার সাহস, ধৈর্য আর প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোরে মাউন্ট এভারেস্ট জয় করে তিনি যোগ দিলেন বাংলাদেশের গর্বিত পর্বতারোহীদের তালিকায়।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) জানিয়েছে, নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে পৌঁছান নিম্নি। তার সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের এক অভিজ্ঞ শেরপা।
বাংলাদেশি নারী পর্বতারোহীদের ইতিহাসে এটি নতুন এক অধ্যায়। ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের পর দীর্ঘ বিরতির শেষে এবার এভারেস্টের চূড়ায় উঠলেন আরেক বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি।
এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে গত ১১ এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশে রওনা হন তিনি। কাঠমান্ডু ও লুকলা পেরিয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।
চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে ১৭ মে বেজক্যাম্প ত্যাগ করেন নিম্নি। ২৩ মে ক্যাম্প–৪ এ পৌঁছে শিখরের উদ্দেশে যাত্রা শুরু করলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিন ফিরে আসতে বাধ্য হন। পরে কয়েকদিন ক্যাম্প–২ এ অপেক্ষা করেন অনুকূল আবহাওয়ার জন্য।
অবশেষে ২৫ মে আবহাওয়া অনুকূলে এলে ফের শুরু হয় তার সামিট অভিযান। ধাপে ধাপে আবার ক্যাম্প–৪ এ পৌঁছে মঙ্গলবার সন্ধ্যায় শুরু করেন শেষ আরোহন। টানা লড়াই শেষে বুধবার ভোরে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা উড়ান তিনি।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নির এই অভিযানের পৃষ্ঠপোষকতাও করেছে প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন।
বিশ্ববিদ্যালয় জীবনে চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ডওয়ার্কে গিয়ে পাহাড়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে বান্দরবানের দুর্গম পাহাড়ে ঘোরাঘুরি, ভুটান-নেপাল-সিকিমে ট্রেকিং এবং এভারেস্ট বেজক্যাম্প ট্রেক তাকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে।
২০২২ সালে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন নিম্নি। একই বছর তিনি যুক্ত হন বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে। সেই অভিজ্ঞতা ও প্রস্তুতির ফল মিলল এভারেস্ট জয়ের মধ্য দিয়ে।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে প্রথম সফল আরোহণ হয় ১৯৫৩ সালের ২৯ মে। নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে প্রথমবারের মতো শিখরে পৌঁছে ইতিহাস গড়েন।
বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, বাবর আলী ও ইকরামুল হাসান শাকিলদের পর এবার সেই গৌরবের মুকুটে নতুন নাম যোগ হলো নুরুন্নাহার নিম্নির।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি