ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আর মাত্র এক দিন বাকি। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীসহ সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি এই ঈদ শুভেচ্ছা জানান এবং ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আত্মত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত, তাকওয়ার মহিমান্বিত দিকনির্দেশনা এবং আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দুয়ারে আবারও সমাগত পবিত্র ঈদুল আজহা। এই কল্যাণময় ক্ষণে তিনি বাংলাদেশসহ পৃথিবীর সব প্রান্তের মুসলমানদের প্রতি 'ঈদ মোবারক' জ্ঞাপন করেন।
তিনি তাঁর বার্তায় আরও লিখেন, কোরবানির প্রকৃত মহিমায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বজুড়ে মুসলমানরা এই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইসলামের এই মহান উৎসব কেবল বাহ্যিক আনন্দের বহিঃপ্রকাশ নয়, বরং এটি সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাস, নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অবিচল ঈমান, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও অনন্য আত্মত্যাগের ঐতিহাসিক দৃষ্টান্তই এই দিনটিকে মুসলিম উম্মাহর কাছে চিরকাল তাৎপর্যপূর্ণ করে রেখেছে।
পবিত্র এই উৎসবের ক্ষণে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। তিনি দোয়া করেন, সবার কোরবানি ও ত্যাগ যেন কবুল হয় এবং এর উসিলায় বাংলাদেশসহ গোটা বিশ্বে শান্তি, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক।
পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র ঈদুল আজহার আলোয় সবার জীবন ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করুন এবং তাঁর অসীম রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা