ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই শতাধিক কোম্পানির চাপে শেয়ারবজারে সংশোধন
ডুয়া নিউজ: আগের দিন সোমবার উভয় শেয়ারবাজারে উত্থানে লেনদেন শেষ হলেও আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পতন প্রবণতায় শেষ হয়েছে উভয় বাজারের লেনদেন।
এদিন দুই শতাধিক প্রতিষ্ঠানের চাপে উভয় বাজারে পতন প্রবণতা দেখা যায়। তবে আজ উভয় বাজারে লেনদেন বেড়েছে। প্রধান শেয়াবাজার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন দেখা গেছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ডিএসইতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছিল। আজ সেই রেকর্ডকে ছাড়িয়ে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকায়।
ডিএসইর বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। আজ ডিএসইতে ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৮০ লাখ টাকার বা ৩৫ শতাংশ।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২০৩টির এবং দর পরিবর্তন হয়নি ৫৯টির।
সিএসইর বাজার পর্যালোচনা
আজ সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ২ কোটি ৯২ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ৪০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৮৫ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)