ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো বিনিয়োগকারীদের জন্য বড় অঙ্কের ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তালিকায় থাকা ৩১টি ব্যাংকের মধ্যে ১৫টি ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য মোট ২ হাজার ৬৭০ কোটি ২৯ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের ঘোষিত এই ডিভিডেন্ড আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতিতে চূড়ান্তভাবে বিতরণ করা হবে।
সমাপ্ত ২০২৫ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ হারে ৩৯৮ কোটি ৯৫ লাখ টাকা পাবেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮ কোটি ৬৪ লাখ টাকা (১৫% হারে) দিচ্ছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ ২৯০ কোটি ১৫ লাখ টাকা (২৫% হারে) দিচ্ছে প্রাইম ব্যাংক।
অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে যমুনা ব্যাংক (২৯% হারে) ২৮১ কোটি ৩৮ লাখ, ডাচ-বাংলা ব্যাংক (২৫% হারে) ২৪১ কোটি ৬৮ লাখ, সিটি ব্যাংক (১৫% হারে) ২২৮ কোটি ১৮ লাখ এবং পূবালী ব্যাংক (১৫% হারে) ১৯৫ কোটি ২২ লাখ টাকা নগদ লভ্যাংশ দেবে। এছাড়া এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকও ভালো অঙ্কের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে, এবার সবচেয়ে কম ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক; যার পরিমাণ মাত্র ৩ শতাংশ হারে ১৯ কোটি ৭৭ লাখ টাকা।
অর্থবছরের ব্যবসায় শুধু বোনাস শেয়ার ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তবে বড় এক গুচ্ছ ব্যাংক এবার কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এর মধ্যে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ইউসিবি, রূপালী ব্যাংক ও এসবিএসি ব্যাংক। পাশাপাশি, লোকসানের ধকল সামলাতে না পেরে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক। আর আইসিবি ইসলামিক ব্যাংক এখনো তাদের আর্থিক প্রতিবেদনই প্রকাশ করেনি।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ব্যাংকগুলোর এই ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অত্যন্ত ইতিবাচক একটি খবর। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি ছায়েদুর রহমান মনে করেন, কিছু ব্যাংক প্রত্যাশার চেয়েও বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই নগদ অর্থ শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়াবে এবং বাজারের গতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)