ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব পাচ্ছেন যারা
ঢাবি প্রতিনিধি : 'স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট' স্লোগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশ।
সংগঠনটির উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংগঠনের আত্মপ্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সংগঠনের নাম এবং কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হবে। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি।
সংগঠনটির নেতৃত্বে ৬ জনের নাম আলোচনায় আছে। তারা হলেন- সমন্বয়ক আব্দুল কাদের, জাহিদ আহসান, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, তাহমিদ আল মোদাচ্ছির চৌধুরী এবং রাফিয়া রেহনুমা হৃদি। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া আরও দুই একজন নারী শিক্ষার্থীকে সামনের সারিতে দেখা যেতে পারে।
বৈষম্যবিরোধীর নেতারা নতুন ছাত্র সংগঠন গঠনে কিছু মৌলিক প্রস্তাবনা দিয়েছেন৷ প্রস্তাবনাগুলো হল- আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দের বাহিরে গিয়ে মধ্যমপন্থী ছাত্ররাজনীতিকে প্রতিষ্ঠা করা; জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্ররাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না; জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানই হবে মূল ভিত্তি; মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানদণ্ড বিনির্মাণ করা, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা; শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপোসহীন ছাত্ররাজনীতির প্রতিশ্রুতি; বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং ৪৭, ৫২, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭১, ৯০, ২৪-এর সকল গণআন্দোলন এবং ছাত্রজনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ধাত্ররাজনীতি সক্রিয় থাকবে।
এর আগে সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, এই ছাত্র সংগঠন কখনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চা করবে না। এর কোনো মাদার পার্টি থাকবে না এবং মাদার পার্টির কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে যে রায় দিয়েছে সে অনুযায়ী আমাদের দল গঠিত হবে৷ আমরা এটা ওয়াদা দিচ্ছি।
সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, শীঘ্রই একটি স্বতন্ত্র ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করবে। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের থেকে পরামর্শ গ্রহণ সাপেক্ষে সংগঠনটির সাংগঠনিক কাঠামো এবং প্রতিষ্ঠার তারিখ জানিয়ে দেওয়া হবে। এই সংগঠনে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বটম-টপ নেতৃত্ব তৈরি করা হবে৷ নেতা-কর্মীদের সাংগঠনিক ফি প্রদানই হবে সংগঠনটির অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের