ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ২৭ পদে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪ ধরনের পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন নেওয়া হবে। এ পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা বাধ্যতামূলক। এ পদে বেতন স্কেল গ্রেড-১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
কম্পিউটার অপারেটর পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং টাইপিং স্পিডসহ ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’-এ উত্তীর্ণ হতে হবে। এই পদেও গ্রেড-১৩ অনুযায়ী একই বেতন স্কেল প্রযোজ্য।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭ জন নেওয়া হবে। এ পদে এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া আবশ্যক। টাইপিং স্পিড ও অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এ পদে বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি ১৫ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে এসএসসি বা সমমান পাস হতে হবে। এ পদে বেতন গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
আবেদনকারীদের বয়স ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে https://moca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি পদের ভিত্তিতে ৫৬ টাকা থেকে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা। আবেদন শুরু হবে ২১ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২০ জুন ২০২৬ বিকেল ৪টায়। বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://url-shortener.me/MBZ6 ঠিকানায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু