ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বীমা খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিআইএ প্রেসিডেন্টের
নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বীমা খাতের সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে (বুধবার) সন্ধ্যা ৬ টায় ঢাকার রমনা অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বীমা শিল্পের সামগ্রিক চিত্র এবং গ্রাহকসেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জনাব সাঈদ আহমেদ দ্রুত বীমা দাবী পরিশোধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
একই সাথে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আদেশ ও নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করে বীমা শিল্পের সুশাসন নিশ্চিত করতে এবং খাতের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।
সভায় দেশের শীর্ষস্থানীয় বীমা ব্যক্তিত্বগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য ও মতামত তুলে ধরেন।
এসময় সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিটি ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান জনাব হোসেন আখতার, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল মাহমুদ, বিআইএ-এর সাবেক প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং পূরুবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জেনাঃ ইনসিওরেন্স কোং পিএলসি-এর চেয়ারম্যান জনাব তৌহিদ সামাদ, ইষ্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান জনাব এএসএম ওয়াহেদউজ্জামান এবং ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান।
পাশাপাশি সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি-এর ভাইস-চেয়ারম্যান জনাব রিজওয়ান-উর রহমান এবং নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান জনাব এ কে এম মনিরুল হক।
সভায় বক্তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বীমা খাতের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তারা গ্রাহক আস্থা বৃদ্ধি এবং নিয়ামক সংস্থার নির্দেশনাবলী শতভাগ পরিপালন করে নন-লাইফ বীমা খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?