ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মেঘনা ভাঙনে উপকূল ঝুঁকিতে, আশ্বাস মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, প্লাবন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রবিবার (১৭ মে) দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। নদীতীরবর্তী এসব অঞ্চলে বসবাসকারীরা সব সময় ভাঙন, বন্যা ও প্লাবনের ঝুঁকির মধ্যে জীবনযাপন করে আসছে।
তিনি আরও বলেন, নদীভাঙনের কারণে অনেক বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতি সরেজমিনে দেখে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ্যানি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সবাই একসঙ্গে কাজ করলে ভাঙনকবলিত মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)