ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘে বাংলাদেশের পাশে ব্রাজিল, বাড়ছে কূটনৈতিক শক্তি
নিজস্ব প্রতিবেদক: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ঢাকার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ব্রাজিল। দেশটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও জোরদারের আগ্রহও প্রকাশ করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার পালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ অবস্থানের কথা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম।
আগামী ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন। সেখানে ইউরোপের দেশ সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। ইতোমধ্যে ব্রাজিলের পাশাপাশি আলজেরিয়াও বাংলাদেশকে সমর্থন জানিয়েছে।
বৈঠকে সেলসো আমোরিম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় দেশটির সক্রিয় অবস্থানের প্রতি আস্থা রেখেই ব্রাজিল এই সমর্থন দিচ্ছে। এর জবাবে হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, বৈষম্য ও জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা জরুরি।
দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ চালুরও প্রস্তাব দেন আমোরিম। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দক্ষিণের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, এতে দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও শক্তিশালী হবে।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ সময় সরাসরি শিপিং ব্যবস্থা চালু এবং তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।
আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘সমতা, মর্যাদা ও ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততা’র ভিত্তিতে পরিচালিত হবে। সরকার কোনো নতজানু নীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহের কথাও জানান।
ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করা হলে সেলসো আমোরিম জানান, তিনি বিষয়টি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করবেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি শাখা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)