ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ থেকে খাবার নিয়ে গিয়ে কানাডায় ধরা, বড় অঙ্কের জরিমানা
নিউজ ডেস্ক: কানাডায় প্রবেশের সময় নিষিদ্ধ খাদ্যপণ্য বহন করায় বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে যাওয়া তিন যাত্রী। টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের মোট ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টরেন্টো সান জানায়, তিনটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুরের সহায়তায় এসব পণ্য শনাক্ত করা হয়। যাত্রীদের কাছ থেকে উদ্ধার হওয়া খাদ্যপণ্যের মোট ওজন ছিল প্রায় ৪৫ কেজি।
কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, ধারলা, ওলগা এবং থিও নামের তিনটি কুকুর এসব পণ্য খুঁজে বের করতে সহায়তা করে। যদিও ঠিক কবে ওই তিনজনকে আটক করা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
সিবিএসএ জানিয়েছে, চলতি মাসে বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটে তিন পর্যটকের ব্যাগ তল্লাশি চালিয়ে এসব খাদ্যপণ্য জব্দ করা হয়। পরে নিয়ম ভঙ্গের দায়ে তাদের জরিমানা করা হয়।
সংস্থাটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করেছে। সেখানে টেবিলের ওপর জব্দ করা খাদ্যপণ্যগুলো সাজানো অবস্থায় দেখা যায়। একই সঙ্গে সেগুলোর পাশে বসে থাকা গোয়েন্দা কুকুরগুলোকেও ছবিতে দেখা গেছে।
টরেন্টো সানের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় প্রবেশের সময় নাগরিক, প্রবাসী কিংবা পর্যটক— সবাইকে সঙ্গে থাকা খাদ্যপণ্যের তথ্য কর্তৃপক্ষকে জানাতে হয়।
এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, মাখন, চর্বি, ডিম, মাছ, সামুদ্রিক খাদ্য এবং পশুর চামড়াজাত পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ