ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।
বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে আগামী ১২ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য পরে যথাসময়ে জানানো হবে।পরীক্ষা-সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনে স্নাতক পাশের পর আইন পেশায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার ছয় মাস পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া যায়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন একজন আইনজীবী।
আইনজীবী হিসেবে সনদ দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)