ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঈদের ট্রেন টিকিটে প্রতারণা, যাত্রীদের সতর্ক করল রেলওয়ে কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে অনলাইন প্রতারকচক্র। যাত্রীদের হয়রানি ও প্রতারণা থেকে বাঁচতে শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকিট কেনার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। একইদিন থেকে শুরু হয়েছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট পাইয়ে দেওয়ার নামে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে ফেলার অভিযোগ রয়েছে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী তার নিবন্ধিত আইডি ব্যবহার করে ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটার সময় সহযাত্রীদের নাম যুক্ত করাও বাধ্যতামূলক।
বর্তমানে ঈদ উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের নির্ধারিত অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যম বা ব্যক্তি ট্রেনের টিকিট বিক্রি করছে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। তাই অন্য কোনো উৎস থেকে টিকিট কিনলে প্রতারণার ঝুঁকি রয়েছে।নিয়ম অনুযায়ী, যে ব্যক্তির আইডি দিয়ে টিকিট কেনা হবে, ভ্রমণের সময় তাকে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া টিকিটে উল্লেখিত সহযাত্রী ছাড়া অন্য কেউ ওই টিকিটে ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কেউ টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বা অন্যের আইডিতে কেনা টিকিট বিক্রির চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। প্রয়োজনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জিআরপি পুলিশ কিংবা বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)