ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
টাইগারদের জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর এই জয়ের পর জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারায় টাইগাররা। ম্যাচের শেষ দিনে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট শিকার করে জয়ের নায়ক হন পেসার নাহিদ রানা।
ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। ফলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। পরে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে পাকিস্তানের সামনে ২৬৭ রানের লক্ষ্য দাঁড়ায়।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এতে ১০৪ রানের বড় জয় নিশ্চিত করে শান্ত-লিটনের দল।
এর আগে পাকিস্তানের মাটিতে টানা দুই টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতেও জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের কীর্তি গড়ল টাইগাররা।
আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে