ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারে জোর দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। স্মার্ট ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে।
ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রথমে land.gov.bd পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য প্রদান করে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত ৩০ জুনের মধ্যে কর পরিশোধ না করলে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ হতে পারে। তাই সময়মতো কর পরিশোধের জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সাধারণত প্রতি অর্থবছর শেষ হয় ৩০ জুনে। এ সময়ের মধ্যে খাজনা পরিশোধ করলে পরবর্তী জটিলতা এড়ানো সম্ভব হবে। অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, ফলে সময় ও খরচ দুই-ই সাশ্রয় হচ্ছে। ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)