ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘রাষ্ট্রপতি বিদেশে’ ইস্যুতে প্রকাশিত সংবাদ ভুয়া: পুলিশ সদর দপ্তর
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘রাষ্ট্রপতি বিদেশে থাকায় জিও জারি সম্ভব হয়নি’ মর্মে প্রকাশিত একটি সংবাদকে সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য দেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে উদ্ধৃত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে পুলিশ পদকের প্রজ্ঞাপন জারির বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে।
এতে আরও বলা হয়, আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির আগে কোনো কর্মকর্তার মন্তব্য উদ্ধৃত করে এ ধরনের অনুমাননির্ভর সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আজ রোববার (১০ মে) থেকে পুলিশ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। চার দিনব্যাপী (১০-১৩ মে) এ আয়োজন চললেও এবার পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
জানা গেছে, পদক প্রদান অনুষ্ঠানটি পরে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। এবারের পুলিশ সপ্তাহে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি চলছে।
রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম জানান, এ বছর ১০৯টি পদক প্রদানের প্রস্তাব থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে উপযুক্ত সময়ে এসব পদক প্রদান করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)