ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
পতনের মধ্যেই আশার আভাস শেয়ারবাজারে, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ১০ মে: সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন দেখা গেছে, পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দর পড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ধারাবাহিক পতন আতঙ্কের কারণ হয়ে উঠছে না। তাদের মতে, সূচক যতটুকু কমেছে, তা এক দিনের বড় উত্থানেই কাটিয়ে ওঠা সম্ভব। হয়তো খুব শিগগিরই এক দিনে সূচক ১০০ পয়েন্ট বাড়তে দেখা যাবে।
পতনের পেছনে বৈশ্বিক ও স্থানীয় দুটি কারণকে চিহ্নিত করছেন তারা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজার অস্থির। অন্যদিকে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশু কেনার জন্য বিনিয়োগকারীদের কাছে নগদ টাকার প্রয়োজন বেড়েছে, ফলে অনেকে শেয়ারবাজার থেকে সরে রয়েছেন। এতে করে লেনদেন ও সূচক কমছে।
তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, বাজারের অবস্থা যাই হোক না কেন, এটি তলানীতে ঠেকার কোনো সম্ভাবনা নেই।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২০.৯৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬.২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯০.২৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬১টির দর বেড়েছে, ১৯৪টির দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১৭ কোটি ৪৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে আজ ১৩ কোটি ৫৮ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬.৫২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১৫.১২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)