ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের দাম নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে সরকারের নজরদারি রয়েছে।
শুক্রবার (৮ মে) সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ডিজেলের মূল্য যে পরিমাণ বেড়েছে, তাতে পণ্যের দাম খুব বেশি বাড়ার কথা নয়। কেউ যদি অতিরিক্ত মূল্য নেয়, তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দাম বাড়তে পারে, এমন অনুমান করে আগেভাগেই দাম বাড়িয়ে দেওয়া ঠিক নয়।
মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জ্বালানি তেলের মূল্য অন্য দেশের তুলনায় খুবই সামান্য বেড়েছে। এর ফলে পণ্যমূল্যের ওপর যে প্রভাব পড়বে, তা হবে ‘ওয়ানটাইম স্পাইক’ বা এককালীন বৃদ্ধি। এ কারণে মূল্যস্ফীতি অস্বাভাবিক হবে না এবং দীর্ঘস্থায়ীও হবে না।
তিনি উল্লেখ করেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। এটি কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য একজন ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কাজ দ্রুত সম্পন্ন হলে ইউনিটপ্রতি খরচও কমে আসবে।
সরকারি কলকারখানা বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকার যেখানেই ব্যবসা করতে যায়, সেখানেই অদক্ষতার কারণে লোকসান হয়। এতে জনগণের টাকা অপচয় হয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারিখাতের বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিতে চায় সরকার। এসব মিল-ফ্যাক্টরি চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আহরণের ব্যবস্থা করতে সরকার কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)