ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
দুদকের মতো প্রতিষ্ঠান পুনর্গঠন করা প্রয়োজন: টিআইবি
নিজস্ব প্রতিবেদক: দুদকের মতো প্রতিষ্ঠানকে অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতা নিয়ে করা প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান জানান, এ বিষয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে দুদকের মতো প্রতিষ্ঠান পুনর্গঠনের বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় মূলত দুটি বিষয় উঠে এসেছে সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে টিআইবির সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
ড. ইফতেখারুজ্জামান আরও জানান, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য সময় চাওয়া হলে প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে তা গ্রহণ করেন এবং অধিকাংশ সুপারিশের সঙ্গে একমত পোষণ করেন। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর সম্মেলনটি ডমিনিকান রিপাবলিকে অনুষ্ঠিত হবে। এর আগে এশিয়ার মাত্র তিনটি দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায় এ আয়োজন হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের জন্য উপযুক্ত সময়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন। মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে বাংলাদেশ এই সম্মেলন আয়োজনের উদ্যোগ নেবে।
এর মাধ্যমে সরকার দেশবাসী ও আন্তর্জাতিক অঙ্গনে একটি বার্তা দিতে চায় যে, তারা দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এমন মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)