ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা অনুমোদন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা অনুমোদন করা হয়েছে। শিগগিরই এটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে এবং এ বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষকদের দীর্ঘদিনের কষ্ট লাঘব এবং বদলি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মেমিস সফটওয়্যার কার্যকর না হলে বিকল্প নতুন সফটওয়্যার ব্যবহার করা হবে বলেও জানা গেছে।
নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা এই সফটওয়্যারের আওতায় থাকবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন। তবে বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই বদলি নীতিমালা প্রণয়ন করেছে। এতে শিক্ষকদের নিজ এলাকায় বদলির সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। স্কুল-কলেজ পর্যায়ে বদলি নীতিমালা ও সফটওয়্যার চালু হওয়ায় শিক্ষকরা এরই মধ্যে বদলির অপেক্ষায় রয়েছেন।
এদিকে এতদিন মাদ্রাসা শিক্ষকরা এই সুবিধার বাইরে ছিলেন। তবে অবশেষে তাদের জন্য বদলি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, যা এখন শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে গত ২০ এপ্রিল এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শূন্য পদের তথ্য পাঠানোর সফটওয়্যার বন্ধ ঘোষণা করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে