ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসার ব্যয় কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়টি সামনে রেখে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুধবার(৬ মে) রাজধানীতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএ'র যৌথ উদ্যোগে সার্কুলার অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেছেন। এ সময় সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগের আগ্রহ জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এটি সহায়ক হবে।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, সার্কুলার অর্থনীতিতে (বৃত্তাকার অর্থনীতি) রূপান্তর এখন আর কেবল পরিবেশগত কোনো আলোচনার বিষয় নয়; এটি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম প্রধান পূর্বশর্ত।
আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজার দ্রুত পরিবর্তনশীল হওয়ায় টেকসই উৎপাদন এখন আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার অন্যতম প্রধান শর্ত। ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা এখন দক্ষ ও দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রতি বেশি আগ্রহী।‘সুইচ টু সার্কুলার ইকোনমি’ কর্মসূচির পাইলট কার্যক্রম ইতোমধ্যে প্রমাণ করেছে যে সার্কুলার অর্থনীতিতে রূপান্তর বাস্তবসম্মত এবং কার্যকরভাবে সম্ভব।
সেমিনারে উদ্যোক্তারা জানিয়েছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান প্রয়োজন। দেশে বছরে প্রায় ৬ লাখ টন বর্জ্য উৎপাদিত হলেও মাত্র ৫ শতাংশ পুনর্ব্যবহার করা যায়, যা শিল্প ও পরিবেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ স্বল্পসুদে ঋণ ও বিশেষ বাজার সুবিধা হারাবে।
এ পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়িয়ে লজিস্টিক খরচ কমানোর ওপর গুরুত্ব দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর