ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে নয়ছয়! বিপাকে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড পরিচালনায় বড় ধরনের অনিয়মের দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে কঠোর শাস্তির আওতায় এনেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুটি ফান্ড থেকে আইনবহির্ভূতভাবে বিনিয়োগ করা ২০ কোটি ৫৯ লাখ টাকা আগামী ৩০ দিনের মধ্যে সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে সব মিলিয়ে ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুণতে হবে।
মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯১২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৬ মে) কমিশনের মুখপাত্র আবুল কালাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের শেয়ারে ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হয়, যা প্রচলিত আইনের পরিপন্থী ছিল। এই অনিয়মের কারণে সংশ্লিষ্ট ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।
একইভাবে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডের শেয়ারে ৬ কোটি টাকার আরেকটি অবৈধ বিনিয়োগের প্রমাণ পেয়েছে কমিশন। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফেরত দিতে বলা হয়েছে, অন্যথায় ১৬ কোটি টাকা জরিমানা দিতে হবে। বিএসইসি স্পষ্ট জানিয়েছে, এই জরিমানার অর্থ ভ্যানগার্ডকে তাদের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে। যদি ৩০ দিনের মধ্যে অর্থ ফেরত এবং পরবর্তী ৭ দিনের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হয়, তবে প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হবে।
এই পুরো প্রক্রিয়ায় তদারকির দায়িত্বে থাকা ট্রাস্টি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তাদের দায়িত্ব পালনে অবহেলা করেছে বলে মনে করছে কমিশন। যথাযথ ভূমিকা রাখতে না পারায় আইসিবি-কে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোং-এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানো হয়েছে। মূলত সাধারণ বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষা এবং শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতেই এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)