ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্টক ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল উত্তরা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি তাদের স্টক ডিভিডেন্ড ঘোষণা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে। ব্যাংকটি জানিয়েছে, আগে দেওয়া তথ্যে সংশোধনী এনে তারা এখন নিশ্চিত করছে যে, ২০২৫ অর্থবছরের স্টক ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই। বুধবার (৬ মে) উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এই স্বস্তির খবর জানানো হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, গত ৩০ এপ্রিল স্টক ডিভিডেন্ড নিয়ে বিএসইসির অনুমোদন প্রয়োজন হতে পারে বলে যে তথ্য ছড়িয়েছিল, তা সঠিক নয়। ব্যাংকটি আগের সেই বক্তব্যটি উপেক্ষা করার জন্য শেয়ারহোল্ডারদের অনুরোধ করেছে। নতুন তথ্যে বলা হয়েছে, ২৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আসিফ রহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার ফলে ব্যাংকের পর্ষদে সম্মিলিত শেয়ার ধারণের হার ৩০ শতাংশের কোটা অতিক্রম করেছে। বর্তমানে পর্ষদ সদস্যদের হাতে মোট শেয়ারের ৩০.৫৩১ শতাংশ রয়েছে।
উল্লেখ্য, আসিফ রহমানের পরিচালক পদটি প্রায় ৯ মাস শূন্য থাকায় পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণের হার ৩০ শতাংশের নিচে নেমে গিয়েছিল। তাকে বোর্ডে পুনরায় ফিরিয়ে আনার পর সেই আইনি বাধ্যবাধকতা পূরণ হয়েছে। ফলে এখন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ব্যাংকটি স্টক ডিভিডেন্ড দিতে সক্ষম। আসিফ রহমানের হাতে থাকা ২.৪২ শতাংশ শেয়ার বর্তমানে সিডিবিএলের ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে।
উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ পেতে এখন আর কোনো আইনি জটিলতা নেই। ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ টাকার বেশি। পর্ষদ থেকে আসা এই নতুন ব্যাখ্যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে এবং বাজারে শেয়ারটির প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)