ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুক পোস্ট
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তার এই পোস্ট ঘিরে অনলাইনজুড়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টা ১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি আমার আল্লাহকে ভয় করি, গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত দ্বিতীয় বিয়ে নিতে বাধ্য করেছে।’
তিনি উল্লেখ করেন, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তিনি সে পথে না গিয়ে হালাল পথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, তিনি চাননি নিজেকে কোনো অনৈতিক সম্পর্কে জড়াতে; বরং আল্লাহর বিধানের মধ্যে থেকেই জীবন পরিচালনা করতে চেয়েছেন।
পোস্টে তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হয়েছে এবং বিষয়টি তাকে গভীরভাবে ব্যথিত করে। তবুও এটি আল্লাহর বিধান হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তিনি বিষয়টি মেনে নিতে পারেন। কখনো ইতিবাচক সাড়া পেলেও আবার ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন।
নিজেদের আড়াই বছরের সংসারকে সুখী উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে কোনো অভিযোগ ছিল না এবং দুজনই একে অপরের জন্য সুখের কারণ ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিকে তিনি একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন।
ইনসাফ বজায় রাখার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি ন্যায়বিচার করতে পারেন এবং কারো প্রতি অন্যায় না করেন।
পোস্টের শেষাংশে তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যাতে তার দুই পরিবার ধৈর্য ধারণ করতে পারে এবং পরিস্থিতি সহজভাবে গ্রহণ করতে পারে। পাশাপাশি তিনি নিজেও যেন ন্যায় ও দায়িত্বশীলতার সঙ্গে সংসার পরিচালনা করতে পারেন, সে কামনাও ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)