ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে’
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার বিস্তারিত তথ্য জেলাভিত্তিকভাবে সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মামলার প্রকৃতি ও সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (সম্মেলনের শেষ দিন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। জেলা প্রশাসকদের কাছে এসব মামলার সংখ্যা ও তথ্য জেলাভিত্তিকভাবে চাওয়া হয়েছে। তিনি জানান, মহানগর এলাকায় মামলার সংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রত্যন্ত জেলাগুলোতে তা কম।
মামলাগুলো যাচাইয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে একটি মামলায় বিপুলসংখ্যক মানুষকে আসামি করা হয়েছে। তাই প্রকৃত অপরাধী কারা, তা নিশ্চিত করতে তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে, যাতে দ্রুত মামলাগুলোর নিষ্পত্তি সম্ভব হয়। একইসঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্তর্ভুক্ত নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার বিষয়েও সুপারিশ করা হবে।
তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি আইনগত কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন করা হবে। জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য সংগ্রহের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানতে চাইলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তথ্য পাঠাতে বলা হয়েছে এবং মৌখিকভাবে এক মাসের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে ন্যায়বিচারের স্বার্থে সময় বিলম্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)