ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নিম্নমুখী বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো আজও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে সূচক কমলেও তা আতঙ্কজনক নয়। কারণ দুই দিনে প্রায় ৩০ পয়েন্ট পতন হওয়া তেমন আতঙ্কের কিছু নয়। অতীতে এর চেয়ে অনেক বেশি পয়েন্ট পতন হতে দেখা গেছে। অতীতে এক দিনেই ২০০ পয়েন্ট পতন দেখেছেন বিনিয়োগকারীরা। সূচকের পাশাপাশি লেনদেন কমানোটাও ইতিবাচক। কারণ পতনের সময় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন, যা সতর্কতার লক্ষণ। কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই আগামীতে বাজারে সূচকের পাশাপাশি লেনদেনও উল্লেখযোগ্য হারে বাড়বে। বর্তমানে শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের অস্থির পরিস্থিতির প্রভাবেই বাজারে পতন হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮.৫১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯.০৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২১৬টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৩২ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ১৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৪.৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২০.৯৭ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)