ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
কুরবানির হাটে কোনো চাঁদাবাজি চলবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন কুরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, কোথাও চাঁদাবাজির অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কুরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনে যাতে জনদুর্ভোগ না হয়, সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, হাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও মাঠে কাজ করবে।
তিনি আরও জানান, বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে লেনদেন করতে পারেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর