ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বৈশ্বিক উত্তেজনার প্রভাবে শেয়ারবাজারে গতি কম
নিজস্ব প্রতিবেদক : ৩ মে যুদ্ধ বন্ধ ঘোষণার পর আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, যার প্রভাবে শেয়ারবাজার আটকে গেছে একই অবস্থানে। যুদ্ধ বন্ধের ঘোষণায় গতকাল বাজার ঘুরে দাঁড়ালেও আজ কিছুটা পিছিয়ে পড়েছে।
আজ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক সামান্য কমলেও একটি বেড়েছে। তবে টাকার অঙ্কে লেনদেন কমার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্থায়ী ইতিবাচক সিদ্ধান্ত না আসায় শেয়ারবাজারে লেনদেনের গতি বাড়ছে না। যদি এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত না হতো, তাহলে বাজার এখন আরও উচ্চতায় অবস্থান করতো। কারণ সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার ভিত্তিতে বাজার পরিস্থিতি আরও চাঙ্গা থাকতো। কিন্তু সেই পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ পরিস্থিতি। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে তা থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৭.২২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০.৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭.১৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৭টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৪ কোটি ৬৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৭৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ১০২টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৪.৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪.৬৪ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)