ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তেল খাতে মুনাফা থাকলেও লোকসানে রাষ্ট্রায়ত্ত ৭ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় মিশ্র প্রবণতা দেখা গেছে। জ্বালানি খাতের কোম্পানিগুলো মুনাফার ধারা বজায় রাখলেও আর্থিক ও শিল্প খাতের কয়েকটি প্রতিষ্ঠান বড় ধরনের লোকসান গুনেছে। অন্যদিকে, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের কিছু কোম্পানি লোকসান কাটিয়ে লাভের মুখ দেখায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
দেশের তিন প্রধান তেল বিপণনকারী প্রতিষ্ঠান— পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল এই প্রান্তিকে লাভজনক অবস্থানে ছিল। তবে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। পদ্মা অয়েলের মুনাফা গত বছরের ১৪৫ কোটি টাকা থেকে কমে ১৩২.৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। একইভাবে মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা ১৪১ কোটি টাকা থেকে কমে হয়েছে ৮৩.৯৪ কোটি টাকা। বিপরীতে যমুনা অয়েলের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯.৭৮ কোটি টাকায়। তবে যমুনা অয়েল জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে রাখা আমানতের সুদ অনিশ্চয়তার কারণে তারা এখনো হিসাবে অন্তর্ভুক্ত করেনি।
আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এই প্রান্তিকে ২৭৭ কোটি টাকার বিশাল লোকসান করেছে, যা গত বছরের ১৬১ কোটি টাকার তুলনায় অনেক বেশি। গ্যাস খাতের তিতাস গ্যাসও ২২৪ কোটি টাকা লোকসান গুনেছে। এছাড়া ন্যাশনাল টিউবস এবং ইস্টার্ন কেবলস লোকসানি প্রতিষ্ঠানের তালিকায় নাম লিখিয়েছে। ন্যাশনাল টিউবস মুনাফা থেকে এবার ১.৩১ কোটি টাকা লোকসানে নেমেছে।
সবচেয়ে ইতিবাচক খবর এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ থেকে। গত বছর এই সময়ে ১৮৬ কোটি টাকা লোকসান দিলেও এবার প্রতিষ্ঠানটি ৯৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। মূলত ব্যয় সংকোচন ও আয় বৃদ্ধির ফলে তারা এই সাফল্য পেয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিও (বিএসসিসিএল) তাদের মুনাফা ৪৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭৪ কোটি টাকায় উন্নীত করেছে। এছাড়া ইস্টার্ন লুব্রিকেন্টস তাদের মুনাফা প্রায় তিনগুণ বাড়াতে সক্ষম হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর এই অসম চিত্র মূলত খাতের ওপর নির্ভর করছে। দক্ষ ব্যবস্থাপনা ও আয়ের নতুন উৎস তৈরি করতে পারলে লোকসানি প্রতিষ্ঠানগুলোও দীর্ঘমেয়াদে স্থিতিশীল হতে পারবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)