ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে অনিয়মের পাহাড়, হিসাব মানে বড় গড়মিল
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি’র বিরুদ্ধে বীমা আইন, শ্রম আইন এবং আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানিটির নানা অব্যবস্থাপনা ও আইন অমান্যের চিত্র ফুটে উঠেছে।
শ্রম আইন ২০০৬ অনুযায়ী প্রতিটি লাভজনক প্রতিষ্ঠানে ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ (ডব্লিউপিপিএফ) গঠন ও মুনাফার অংশ কর্মীদের মাঝে বণ্টন করা বাধ্যতামূলক। তবে নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এখনো এই ফান্ড গঠন করেনি। কোম্পানি কর্তৃপক্ষের দাবি, বীমা খাতে এই আইন কার্যকর হবে কি না তা নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যার অপেক্ষায় থাকায় তারা এই উদ্যোগ নেয়নি। তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো নেতিবাচক নির্দেশনা আসেনি।
আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ী, প্রতি ৩ থেকে ৫ বছর পর পর কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ কোটি ৪৫ লাখ টাকার জমি সর্বশেষ ২০১৯ সালে পুনর্মূল্যায়ন করা হয়েছিল। দীর্ঘদিন পার হলেও নতুন করে মূল্যায়ন না করায় কোম্পানির প্রকৃত আর্থিক চিত্র আড়ালে থেকে যাচ্ছে বলে মনে করছেন নিরীক্ষকরা।
বীমা কোম্পানি আইন ২০১০ অনুযায়ী, নন-লাইফ বীমা কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ৬০ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। তবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে তাদের মালিকানা মাত্র ৪৮.৪৮ শতাংশ, যা আইনের স্পষ্ট লঙ্ঘন।
কোম্পানিটি গ্র্যাচুইটি সুবিধা দিলেও এর কোনো আনুষ্ঠানিক নীতিমালা নেই এবং পৃথক কোনো হিসাবও রাখা হচ্ছে না। এছাড়া গ্র্যাচুইটি ফান্ডের দায় নির্ধারণে আন্তর্জাতিক মান (আইএএস-১৯) অনুসরণ করা হয়নি।
এসব বিষয়ে কোম্পানি সচিব ঝর্ণা পারুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এতসব অনিয়মের মাঝেই ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচিত বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৯ টাকা। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের অংশীদারিত্ব বর্তমানে ৫১.৫২ শতাংশ।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)