ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এম্পেরর সিকিউরিটিজের বিরুদ্ধে কড়া তদন্তে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রোকারেজ হাউজ ‘এম্পেরর সিকিউরিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর (ট্রেক নং- ২৯৩) আর্থিক অনিয়ম ও সম্পদ ঘাটতির অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নামছে নিয়ন্ত্রক সংস্থা। সাধারণ বিনিয়োগকারীদের আমানত ও শেয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুই সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
সিকিউরিটিজ আইনের (২০২০) বিধি অনুযায়ী, প্রতিটি ব্রোকারেজ হাউজের নিট সম্পদ মূল্য (এনএভি) তাদের পরিশোধিত মূলধনের অন্তত ৭৫ শতাংশ থাকা বাধ্যতামূলক। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক পরিদর্শন প্রতিবেদনে এম্পেরর সিকিউরিটিজের নিট সম্পদে বড় ধরনের ঘাটতি ধরা পড়ে। এই ঘাটতি ব্রোকারেজ হাউজটির সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
আইন অনুযায়ী, এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘ট্রেক’ (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বাতিলের বিধান রয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রাহকদের সমন্বিত অ্যাকাউন্টে ঘাটতি থাকা হাউজগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তদন্ত কমিটি মূলত খতিয়ে দেখবে কেন এই সম্পদ ঘাটতি তৈরি হলো এবং এর ফলে বিনিয়োগকারীদের কোনো আর্থিক ক্ষতি হচ্ছে কি না। এছাড়া গ্রাহকদের শেয়ার ও ফান্ডের নিরাপত্তা যাচাই করা হবে। তদন্তে কোনো বড় ধরণের গরমিল পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বিএসইসি।
শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করছে কমিশন। উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এম্পেরর সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছিল বিএসইসি।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)