ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসিকে ডিবিএ-র চিঠি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে এবং স্বাভাবিক লেনদেনের পরিবেশ ফিরিয়ে আনতে ‘ফ্লোর প্রাইস’ বা শেয়ারের সর্বনিম্ন দরসীমা সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ব্রোকারেজ হাউজগুলোর এই সংগঠনটি মনে করে, কৃত্রিম এই দরসীমা বাজারের গতিরোধ করছে।
সোমবার (৪ মে) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
ডিবিএ সভাপতি চিঠিতে উল্লেখ করেন, ফ্লোর প্রাইসের কারণে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র মতো বড় কোম্পানিগুলোর শেয়ারে লেনদেন স্থবির হয়ে পড়েছে। গত ৩ মে-র তথ্য অনুযায়ী, শেয়ারগুলো ফ্লোর প্রাইসে আটকে থাকায় সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে পারছেন না, যা বাজারের তারল্য সংকটের অন্যতম কারণ।
সংগঠনটির মতে, দীর্ঘ সময় লেনদেন না হওয়ায় মার্জিন লোন বা ঋণ নিয়ে শেয়ার কেনা বিনিয়োগকারীরা চরম বিপাকে পড়েছেন। তাদের পোর্টফোলিওতে ‘নেগেটিভ ইক্যুইটি’ বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা পুরো বাজারের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে।
ডিবিএ আরও সতর্ক করে জানিয়েছে যে, শেয়ারের দামে এমন কৃত্রিম নিয়ন্ত্রণ বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। ফলে বাজারের বৈশ্বিক ভাবমূর্তি রক্ষা এবং বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত এই বিধিনিষেধ তুলে নেওয়া জরুরি।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)