ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চীনা জায়ান্ট ‘ডেলি গ্রুপ’-এর সঙ্গে বড় বিনিয়োগে যাচ্ছে এসিআই
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি এবার স্টেশনারি বা শিক্ষা উপকরণ ও অফিস সামগ্রীর বাজারে প্রবেশ করতে যাচ্ছে। এই লক্ষ্যে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চীনা স্টেশনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ডেলি গ্রুপ’ -এর সঙ্গে একটি যৌথ মূলধনী কোম্পানি গঠনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘ডেলি এসিআই বাংলাদেশ লিমিটেড’ নামে নতুন এই কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে এসিআই। প্রস্তাবিত এই কোম্পানির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০০ কোটি টাকা এবং প্রাথমিক পরিশোধিত মূলধন হবে ২৭ কোটি টাকা। নতুন এই উদ্যোগে এসিআই পিএলসি-এর ৫০ শতাংশ মালিকানা থাকবে। তবে পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করছে।
এসিআই জানিয়েছে, ডেলি গ্রুপের আন্তর্জাতিক প্রযুক্তিগত দক্ষতা এবং এসিআই-এর শক্তিশালী দেশীয় বাজার ও সরবরাহ ব্যবস্থার সমন্বয়ে এই যৌথ উদ্যোগটি পরিচালিত হবে। নতুন এই কোম্পানি শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল ব্যবহারকারীদের জন্য টেকসই ও আধুনিক ডিজাইনের বৈচিত্র্যময় স্টেশনারি পণ্য বাজারে নিয়ে আসবে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনা প্রতিষ্ঠান ডেলি গ্রুপ ২০১৮ সালে এশিয়ার বৃহত্তম স্টেশনারি প্রস্তুতকারক হিসেবে স্বীকৃতি পায়। বিশ্বজুড়ে অফিস এবং স্কুল সাপ্লাইয়ের জন্য ‘ডেলি টুলস’, ‘এগনাইট’, ‘নুসাইন’-এর মতো একাধিক সুপরিচিত ব্র্যান্ড পরিচালনা করে তারা।
এটি এসিআই-এর পঞ্চম আন্তর্জাতিক অংশীদারিত্ব। বর্তমানে গ্রুপটির আরও চারটি সফল যৌথ উদ্যোগ রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের প্ল্যাডিস, ভারতের গোদরেজ, ডেনমার্কের কো-রো এবং যুক্তরাষ্ট্রের কোলগেট-পামোলিভ এর সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)