ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ১৩১ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি এখনও তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়নি, তাদের আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নিয়োগ সম্পন্ন করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
গত ২৯ এপ্রিল (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। কমিশনের কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। সভায় শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানিগুলোর কোম্পানি সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কর্পোরেট গভর্নেন্স কোড-২০১৮ অনুযায়ী প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে ১৬৩টি কোম্পানি এই শর্ত পূরণ করলেও ১৩১টি কোম্পানি এখনও নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে।
বিএসইসি জানায়, যোগ্য নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, করপোরেট লিডার, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত বা চাকুরিরত সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিধারী এবং হাইকোর্ট ডিভিশনের আইনজীবীদের নিয়োগ দেওয়া যাবে। আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ এপ্রিল এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিতে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয় এবং এক বছরের মধ্যে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। তবে অনেক কোম্পানি এখনও এই শর্ত পূরণ না করায় কমিশন আবারও কঠোর অবস্থান গ্রহণ করল।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)