ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মেগা প্রজেক্টে বড় দুর্নীতি হয়েছে: সারজিস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, গত ১৬ বছরে দেশে উন্নয়ন প্রকল্পের আড়ালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যা এখনো দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত ১৬–১৭ বছরে মেগা প্রজেক্টের নামে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর অনেকেই বড় ধরনের অনিয়মের সঙ্গে জড়িত। এর ফলে কিছু প্রয়োজনীয় প্রকল্পও শেষ পর্যন্ত জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করেছে।”
সারজিস আলম আরও বলেন, বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা থাকলেও অতীতের এই লুটপাট ও অনিয়মের ইতিহাস ভুলে যাওয়া যাবে না। তার মতে, এই বিষয়গুলো আলোচনায় না থাকলে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।
তিনি মন্তব্য করেন, “ভবিষ্যতে মেগা প্রজেক্টের নামে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়। ক্ষমতার সুবিধা নিয়ে কোনো ঠিকাদার বা সিন্ডিকেটকে বিশেষ সুযোগ দেওয়াও বন্ধ করতে হবে। একই সঙ্গে ঋণ খেলাপি সংস্কৃতি ও অর্থ পাচার রোধ করা জরুরি।”এছাড়া সরকারের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রশাসনের উচিত আগামী পাঁচ বছরের জন্য একটি উন্নত ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যেকোনো চাপ বা প্রভাব থাকলেও জনগণের স্বার্থের বাইরে গিয়ে লুটপাটের সুযোগ আর থাকা উচিত নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)