ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ক্ষুদে শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই দেশের ‘আগামী দিনের ভবিষ্যৎ’। তাদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরাই বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। দেশের দায়িত্ব একদিন তোমাদের হাতেই যাবে।”
সিলেট স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ থিম সং পরিবেশন করা হয়।
শিক্ষার্থীদের করতালির মধ্যে প্রধানমন্ত্রী বলেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতেই বেশি আগ্রহী।
তিনি বলেন, “এখন তোমাদের পড়াশোনা ও খেলাধুলা দুটোই করতে হবে। যে যেটায় আগ্রহী, সেটাতেই দক্ষতা অর্জন করতে হবে। আমরা সেই সুযোগ তৈরি করে দেব।”
সিলেটসহ ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমরাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তারা যত ভালোভাবে গড়ে উঠবে, দেশ তত শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরুর পেছনের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং জানান, খেলাধুলার মাধ্যমে প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তব্য শেষে তিনি সিলেটসহ ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ট্রফি ও লোগো উন্মোচন করেন।
সবশেষে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রদর্শনী উপভোগ করেন, শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে তার সঙ্গে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)