ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
ন্যূনতম মজুরি গুরুত্বের সঙ্গে দেখবেন তারেক রহমান : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির ধারণা দিয়েছিলেন। তিনি প্রথম এই বিষয়টি সামনে আনেন। এরপর বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন ও অধিকার আদায়ের নানা সংগ্রাম হয়েছে। তবে বাংলাদেশে এখনো জাতীয়ভাবে একটি মানসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ হয়নি বলে তিনি মন্তব্য করেন। আজকের একটি সংবাদপত্রেও এ বিষয়ে তথ্য দেখেছেন বলে জানান তিনি।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, এখনো দেশে জাতীয় পর্যায়ে একটি নির্ধারিত মানসম্মত ন্যূনতম মজুরি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি। একই সঙ্গে লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ শ্রমিকের মামলা ঝুলে আছে, যার অনেকগুলোরই কার্যকর নিষ্পত্তি হয়নি। এসব বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ উদ্যোগ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রশ্ন রাখেন, শ্রমিকরা কি মামলার বোঝা বইবে, নাকি কারখানায় কাজ করবে। তার মতে, সভ্যতার অগ্রগতি শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর নির্ভরশীল, তাই তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো জাতীয় নীতির মাধ্যমে পুনরায় চালুর বিষয়েও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার উদ্যোগে আদমজী জুট মিল এলাকায় ২১০ মেগাওয়াট এবং গাজীপুরে ৮০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এসব বন্ধ করে কুইক রেন্টালের মাধ্যমে অতিরিক্ত খরচে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এসব বিষয় পুনর্বিবেচনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- সংরক্ষিত নারী আসনে গেজেটভুক্ত হলেন ঢাবি অ্যালামনাইয়ের দুই সদস্য
- কবে ফিরবেন দেশে, জানালেন সাকিব আল হাসান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে