ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শ্রম খাতে টিম ওয়ার্কে গুরুত্ব দিলেন শ্রমমন্ত্রী আরিফুল
নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার রক্ষা, শ্রম সংক্রান্ত সমস্যা সমাধান এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র আরও বিস্তৃত করতে সরকার, মালিক ও শ্রমিকদের যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শ্রমমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল শ্রমজীবী মানুষের কল্যাণ এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারও শ্রমিকদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর পরামর্শ ও নীতি সহায়তার মাধ্যমে গত ঈদুল ফিতরের সময় শ্রম পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। বেতন, বোনাস ও ছুটি ঈদের আগে নিশ্চিত করায় শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি গিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের সহযোগিতা থাকলে এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।সভা চলাকালে মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেককে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এর আগে সকাল ৮টায় মহান মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ র্যালিটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকে গিয়ে শেষ হয়।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শ্রম সচিব মো. আব্দুর রহমান তালুকদার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
এছাড়া সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কারখানা মালিক প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা সভায় অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)